বাংলাদেশ ০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

নাটোরে নানার বাড়িতে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৩৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / 113

ছবি:

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের বাগাতিপাড়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোস্তাফিজুর রহমান সাগর (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে বড়াইগ্রাম উপজেলার মৌখড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের শাহপাড়া গ্রামের রাজমিস্ত্রী মোশারফ হোসেনের ছোট ছেলে। সে চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

লেখাপড়ায় মেধাবী সাগর বরাবরই শ্রেণিতে প্রথম স্থান অধিকার করত। ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন বাবা-মা; এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের বাবা মোশারফ হোসেন বলেন, “২৬ অক্টোবর আমি স্ত্রী ও সাগরকে নিয়ে নানার বাড়ি মৌখড়ায় বেড়াতে যাই। মঙ্গলবার সকালে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। পথে জানতে পারি আমার কলিজার টুকরা আর বেঁচে নেই।”

সাগরের নানা মো. সাইদ আলী জানান, “সাগর তার মামাতো ভাই ও খালাতো বোনের সঙ্গে গোসলে নামে। কিছুক্ষণ পর অন্যরা এসে জানায় সাগর পানিতে ডুবে গেছে। পরে অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে মৌখড়া মেডিকেল নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

পরে মৌখড়ায় জানাজা শেষে মঙ্গলবার সন্ধ্যায় জামনগর শাহপাড়া গ্রামে সাগরের দ্বিতীয় জানাজা শেষে রৌসুনগিটি পাড়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

নাটোরে নানার বাড়িতে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১০:৩৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫