বাংলাদেশ ০৫:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

এই নির্বাচনকে নিয়ে এখনো কিন্তু ষড়যন্ত্র চক্রান্ত বন্ধ হয়নি — নাটোরে দুলু

মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:৫৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / 97

ছবি: রুহুল কুদ্দুস তালুকদার দুলু

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এই নির্বাচনকে নিয়ে এখনো কিন্তু ষড়যন্ত্র ও চক্রান্ত বন্ধ হয়নি।

তিনি বলেন, “আপনারা পত্রপত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন — এই নির্বাচন যাতে না হয়, নির্বাচনের কার্যক্রম যাতে বাধাগ্রস্ত হয় বা নির্বাচনের তারিখ পেছানো যায়, সে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে একটি গোষ্ঠী।”

দুলু আরও বলেন, “আমি আমার মা, ভাই ও বোনদের কাছে অনুরোধ রাখছি — আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হওয়ার কথা রয়েছে, কেউ যদি এই নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত করে, আপনারা সবাই মিলে তা মোকাবেলা করবেন।”

তিনি আজ শনিবার বিকেলে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের একডালা শুভেচ্ছা ফার্মে ২ নম্বর তেবাড়িয়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে বিশাল জনসভায় এসব কথা বলেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার তাসনুভা তাবাসসুম রাত্রি, জেরিন সুবাহ রোদেলা, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, কাজী শাহ আলম, নাসিম উদ্দিন নাসিম, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম এবং তেবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারসহ বিএনপির নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

এই নির্বাচনকে নিয়ে এখনো কিন্তু ষড়যন্ত্র চক্রান্ত বন্ধ হয়নি — নাটোরে দুলু

আপডেট সময় : ১০:৫৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫