বাংলাদেশ ০৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

নাটোরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:১২:২৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / 97

ছবি: বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রবি ২০২৫–২৬ মৌসুমে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে নাটোরে।

রবিবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোর সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আদনান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান, কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় কৃষকেরা।

প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ৪ হাজার ৩৬০ জন কৃষকের মাঝে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়। এর মধ্যে—

গমের জন্য প্রতি কৃষককে দেওয়া হয় ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।

সরিষার জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।

পেঁয়াজের জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।

চিনাবাদামের জন্য ১০ কেজি বীজ ও ১০ কেজি ডিএপি সার।

মসুরের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।

খেসারির জন্য ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় হ্রাস করবে এবং অধিক ফসল উৎপাদনে তাদেরকে উৎসাহিত করবে। কৃষিনির্ভর বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মত প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

নাটোরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আপডেট সময় : ১১:১২:২৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫