চরভদ্রাসনে ডিজিটাল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
- আপডেট সময় : ০৬:১৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / 106
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আধুনিক স্বাস্থ্যসেবা নিয়ে ‘ডিজিটাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ উদ্বোধন করা হয়েছে। সুলভ মূল্যে সহজ ও নিরাপদ চিকিৎসা সেবার প্রতিশ্রুতি নিয়ে চরভদ্রাসনে তাদের যাত্রা শুরু হলো।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত হাসপাতালের হলরুমে এই উদ্বোধনের আয়োজন করা হয়।
এ সময় চরভদ্রাসন ডিজিটাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আবুল কাশেম মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ শাহানা পারভীন বিথী।
অনুষ্ঠানে চরভদ্রাসন আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন ডাঃ পীযূষ বিশ্বাস, ডাঃ জালাল উদ্দিন, ডাঃ পীযূষ কুমার সাহা, ডাঃ সুশীত কুমার বিশ্বাস, ডাঃ শাহজাহান ও চরভদ্রাসন ডিজিটাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আরএমও ডাঃ আরিফ হোসেন প্রমুখ।
উদ্বোধন উপলক্ষে ৭ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকগণ ফ্রি চিকিৎসা প্রদান করবেন বলে অনুষ্ঠানে জানানো হয়।



















