বাংলাদেশ ০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

জেনেভা ক্যাম্পে সেনা অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭ জন

স্টাফ রিপোর্টার ইনসাফ বিশ্ব
  • আপডেট সময় : ০৮:৪৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • / 210

ছবি: ইনসাফ বিশ্ব

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, ২০ রাউন্ড বুলেট, এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) রাতে সেনাবাহিনীর ৯টি দল এ অভিযান পরিচালনা করে। সেনাবাহিনী সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলকে আটক করতে অভিযান চালানো হয়, যিনি বিহারি ক্যাম্পে মাদক ও সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করেন। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সোহেল। তার আস্তানায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার এবং দুইটি বিদেশি পিস্তল, ২০ রাউন্ড গুলি ও ৩টি ধারালো অস্ত্র জব্দ করা হয়।

জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে সাম্প্রতিক বিশেষ অভিযানে কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রেপ্তার হওয়ায় মোহাম্মদপুরের সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছে।

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

জেনেভা ক্যাম্পে সেনা অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭ জন

আপডেট সময় : ০৮:৪৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪