ফেসবুক পোস্টে ইনকিলাব মঞ্চের মুখপাত্রের হুঁশিয়ারি— "জনতার আদালতে তুলুন আঁতাতকারীদের"
আর্মির আসামি হাজির না হলে গণপ্রতিরোধের ডাক শরিফ ওসমান হাদির
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১১:২০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / 113
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হুঁশিয়ারি দিয়েছেন, আগামীকাল আর্মির আসামিদের ট্রাইব্যুনালে হাজির না করা হলে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে।
মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি বলেন, “আগামীকাল আর্মির আসামিদের ট্রাইব্যুনালে হাজির না করলে গণপ্রতিরোধের প্রস্তুতি নিন।”
তিনি আরও লেখেন, “বিএনপি-জামায়াত যদি কিলারদের সঙ্গে আঁতাত করে ক্ষমতার লোভে পড়ে, তবে তাদেরকেও জনতার আদালতে দাঁড়াতে হবে। লড়াই চলবে, ইনশাআল্লাহ।”
তার এই আহ্বান সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তার বক্তব্য চলমান রাজনৈতিক উত্তাপকে আরও উসকে দিতে পারে।
















