বাংলাদেশ ০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

ভারতের মন্তব্যে ক্ষোভ: কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগ বাংলাদেশের

স্টাফ রিপোর্টার ইনসাফ বিশ্ব
  • আপডেট সময় : ০৯:৩০:১০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / 71

ছবি: সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যকে ‘অযথার্থ’ এবং ‘কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থি’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম এক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন।

তিনি বলেন, “রাজনাথ সিংয়ের মন্তব্য যথাযথ ও গঠনমূলক নয়। এমন মন্তব্য কূটনৈতিক সৌজন্যের প্রতি অসম্মানজনক।”

সম্প্রতি ভারতের নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল জোশির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘নিজের বক্তব্যে সতর্ক থাকতে’ পরামর্শ দেন।
ফার্স্টপোস্টের মাধ্যমে প্রকাশিত ওই সাক্ষাৎকারে সিং আরও বলেন, “আমরা বাংলাদেশের সঙ্গে কোনো টানাপোড়েন চাই না, তবে ইউনূসকে তার কথাবার্তায় সতর্ক থাকতে হবে।”

এই প্রসঙ্গে এস এম মাহবুবুল আলম বলেন, “রাজনাথ সিংয়ের মন্তব্য আমাদের নজরে এসেছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা সম্পর্কে এ ধরনের বক্তব্য বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অনুকূল নয়।”

তিনি আরও যোগ করেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
তার মতে, “দুই দেশের মধ্যে ভিন্নমত থাকলেও তা গঠনমূলক সংলাপের মাধ্যমেই সমাধান করা উচিত।”

অন্যদিকে, সাক্ষাৎকারে রাজনাথ সিং পুনর্ব্যক্ত করেন যে ভারত বাংলাদেশ সঙ্গে কোনো দ্বন্দ্ব চায় না।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

ভারতের মন্তব্যে ক্ষোভ: কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগ বাংলাদেশের

আপডেট সময় : ০৯:৩০:১০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫