বাংলাদেশ ১০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ: নির্বাচন বাধাগ্রস্তের নীলনকশা দেখছেন ফখরুল

ইনসাফ বিশ্ব ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / 63

ছবি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৫ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, এই হামলা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে যাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলা ও আসন্ন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায়।

ফখরুল বলেন, ছাত্র ও জনতার আন্দোলনের পর স্বৈরাচারী চক্রের পতনের সুযোগে কিছু দুষ্কৃতকারী আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা করছে। চট্টগ্রাম-৮ আসনে প্রার্থী এরশাদ উল্লাহসহ বেশ কয়েকজনের ওপর গুলিবর্ষণ সেই অপতৎপরতারই নির্মম প্রকাশ।

তিনি আরও বলেন, “গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারের সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যথায় অরাজক শক্তি দেশের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলবে।”

বিএনপির পাঠানো বিবৃতিতে জানানো হয়, বুধবার বিকেলে জনসংযোগকালে এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি চট্টগ্রামের স্থানীয় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ওই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

মির্জা ফখরুল হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ: নির্বাচন বাধাগ্রস্তের নীলনকশা দেখছেন ফখরুল

আপডেট সময় : ১০:২৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫