নির্বাচনের দিন গণভোটে জটিলতা তৈরি করছে বিএনপি: জামায়াত
- আপডেট সময় : ০৮:০২:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / 92
জাতীয় নির্বাচনের দিন গণভোটের প্রস্তাব দিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন জটিলতা তৈরি করছে বিএনপি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, “বিএনপি যদি নির্বাচনের দিন গণভোট আয়োজনের দাবি তোলে, তাহলে স্বাভাবিকভাবেই ভোট প্রস্তুতিতে জটিলতা দেখা দেবে। নভেম্বরে গণভোট হলে নির্বাচনের জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে।”
বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম এবং মাওলানা রফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।


















