বাংলাদেশ ১০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

চরভদ্রাসনে পদ্মা নদীতে মোবাইল কোর্টের অভিযান: ১ জেলের কারাদণ্ড

সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / 127

ছবি: চরভদ্রাসনে পদ্মা নদীতে মোবাইল কোর্ট

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে ফরিদপুরের চরভদ্রাসন পদ্মা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে মোবাইল কোর্টের অভিযানে ১ জেলেকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩ কেজি মা ইলিশ।

গতকাল রবিবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাইম হোসেন বিপ্লব বলেন, ‘৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় সরকারিভাবে নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞার এই সময়ে ইলিশ ধরা, পরিবহন করা ও বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন অভিযান চালাচ্ছে।’

ফরিদপুরের চরভদ্রাসন পদ্মা নদীতে মোবাইল কোর্টের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল ও মা ইলিশ
ছবি: চরভদ্রাসনে পদ্মা নদীতে মোবাইল কোর্টের অভিযান: ১ জেলের কারাদণ্ড

তিনি আরও বলেন, ‘সন্ধ্যা থেকে উপজেলার পদ্মা নদীতে উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় ১৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। সেই সঙ্গে ১ জন জেলেকে আটক করা হয় এবং তাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এর পাশাপাশি কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয় এবং ইলিশ মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়।’

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

চরভদ্রাসনে পদ্মা নদীতে মোবাইল কোর্টের অভিযান: ১ জেলের কারাদণ্ড

আপডেট সময় : ০১:৩৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫