বাংলাদেশ ০৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

জাতীয় অভিযান চলাকালীন জব্দকৃত ইলিশ বিতরণ স্থানীয় মাদ্রাসায়

চরভদ্রাসনে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ ১০ হাজার মিটার কারেন্ট জাল

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / 117

ছবি: অভিযানে জব্দ ১০ হাজার মিটার কারেন্ট জাল

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় চলছে কঠোর অভিযান। শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত অভিযানে প্রায় ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুনের নির্দেশে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব। জব্দ করা কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, “জাতীয় মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে প্রতিদিনই পদ্মা নদীতে টহল ও অভিযান চালানো হচ্ছে। কেউ আইন অমান্য করলে ছাড় দেওয়া হবে না।”

সরকার ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে মা ইলিশ ধরা, বিক্রি ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। চরভদ্রাসনে জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

মা ইলিশ সংরক্ষণে প্রশাসনের এই ধারাবাহিক অভিযান স্থানীয়দের সচেতন করছে। জেলেরা জানাচ্ছেন, এমন উদ্যোগ ভবিষ্যতে নদীতে ইলিশের উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

জাতীয় অভিযান চলাকালীন জব্দকৃত ইলিশ বিতরণ স্থানীয় মাদ্রাসায়

চরভদ্রাসনে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ ১০ হাজার মিটার কারেন্ট জাল

আপডেট সময় : ০৩:০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫