বাংলাদেশ ০৭:২১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

নির্বাচনে পোস্টার ও ড্রোন নিষিদ্ধ: ইসির নতুন কঠোর বিধিমালা

ইনসাফ বিশ্ব ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / 71
Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ঘোষণা করেছে নতুন ‘আচরণবিধি, ২০২৫’। সোমবার (১১ নভেম্বর) রাতে এটি গেজেট আকারে প্রকাশ করা হয়। এবারই প্রথমবারের মতো সব রাজনৈতিক দলের প্রার্থীদের একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন বিধিমালায় নির্বাচনী প্রচারণায় বড় পরিবর্তন আনা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও ব্যয় নিয়ন্ত্রণের লক্ষ্য নিয়ে পুরোপুরি পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ড্রোন ব্যবহারেও সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিদেশে কোনো প্রকার প্রচারণা কার্যক্রম চালানোও এখন থেকে আইনবিরুদ্ধ বলে গণ্য হবে।

এছাড়া, কোনো প্রার্থী তার পক্ষে ২০টির বেশি বিলবোর্ড, ব্যানার বা ফেস্টুন ব্যবহার করতে পারবেন না। সামাজিক যোগাযোগমাধ্যমেও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। বিশেষ করে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি মেনে চলার অঙ্গীকারনামা নির্বাচন কমিশনে জমা দিতে হবে। বিধিমালা লঙ্ঘন করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। রাজনৈতিক দলের ক্ষেত্রে একই অঙ্কের অর্থদণ্ড প্রযোজ্য হবে। গুরুতর লঙ্ঘনের ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রার্থীর প্রার্থিতা বাতিলের ক্ষমতাও ইসিকে দেওয়া হয়েছে।

নতুন আচরণবিধির মাধ্যমে নির্বাচনী ব্যয়, পরিবেশদূষণ এবং প্রযুক্তি অপব্যবহার প্রতিরোধে একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়েছে নির্বাচন কমিশন।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

নির্বাচনে পোস্টার ও ড্রোন নিষিদ্ধ: ইসির নতুন কঠোর বিধিমালা

আপডেট সময় : ০৮:০১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫