ফরিদপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভরাডুবি: এ্যাডঃ বুলু’র রাজকীয় জয়
- আপডেট সময় : ০২:৩১:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / 105
গত ০২ এপ্রিল ২০২৬ ফরিদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৫টি পদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ফরিদপুর-এর প্যানেল সাধারণ সম্পাদকসহ মাত্র পাঁচটি পদে বিজয় লাভ করে। এছাড়া বিদ্রোহীদের জয়জয়কার দেখা যায়। সভাপতি সহ ১০টি পদে তাদের ভরাডুবি হয়।
সবচেয়ে আলোচিত সভাপতি পদে, ফরিদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ফরিদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ফরিদপুর জেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং নগরকান্দা উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি এডভোকেট লিয়াকত আলী খান বুলু। অন্যদিকে, আইনজীবী ফোরাম কর্তৃক মনোনীত সভাপতি প্রার্থী এডভোকেট খন্দকার লুৎফর রহমান (পিলু) তৃতীয় স্থান অর্জন করেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ফরিদপুর জেলা শাখার মনোনীত সভাপতি সহ মোট দশটি পদে ভরাডুবি হয়।
















