বাংলাদেশ ০২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

লালপুরে কালীপূজা পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার মনোজ কুমার

মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / 107

ছবি: ভারতীয় হাই কমিশনার মনোজ কুমার

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের লালপুরে অনুষ্ঠিত দেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ কালীপূজা এবং মেলা পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার।

শুক্রবার (২৪ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে তিনি লালপুর উপজেলার বুধপাড়া শ্রীশ্রী কালীমাতা মন্দিরে প্রবেশ করেন। মেলা পরিদর্শন শেষে তিনি মন্দির কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা সভায় অংশ নেন।

এর আগে, গত সোমবার (২০ অক্টোবর) মধ্যরাতের পর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয় ৫৩৬তম কালীপূজা অর্চনা। দেশ-বিদেশের ভক্ত ও দর্শনার্থীদের অংশগ্রহণে ৭ দিনব্যাপী এই ধর্মীয় মিলনমেলা আগামী রোববার (২৬ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

মন্দির সূত্রে জানা গেছে, নবাবী আমলে বর্গীয় অত্যাচার থেকে বাঁচতে ভারতের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের খাগড়া এলাকা থেকে প্রায় ৬০টি কাঁসাশিল্পী পরিবার লালপুরের বুধপাড়ায় এসে বসতি স্থাপন করেন। ৮৯৭ বঙ্গাব্দে (১৪৯০ খ্রিস্টাব্দ) শীষচন্দ্র চক্রবর্তীর দানকৃত জমিতে তাঁরা খড়ের ঘরে প্রতিষ্ঠা করেন শ্রী শ্রী কালীমাতা মন্দির।

ভারতীয় হাই কমিশনারের সফরকে ঘিরে লালপুরের বিভিন্ন স্থানে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। এ বিষয়ে লালপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, “আমি নিজে ভারতীয় হাইকমিশনার মহোদয়কে রিসিভ করি। তাঁর সফরকে কেন্দ্র করে আমরা লালপুর ও মেলাপ্রাঙ্গণে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি শ্রী শতদল কুমার পাল, সাধারণ সম্পাদক শ্রী আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ আশীষ কুমার সুইট ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী দীপেন্দ্রনাথ সাহা প্রমুখ।

এ সময় দেশ-বিদেশের হাজারো ভক্ত, অনুরাগী ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বর।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

লালপুরে কালীপূজা পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার মনোজ কুমার

আপডেট সময় : ১০:০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫