বাংলাদেশ ০৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিবের দাবি — প্রশাসন, বিচার বিভাগ ও পুলিশে নিরপেক্ষতা নিশ্চিতের আহ্বান

অন্তর্বর্তী সরকার এখনই তত্ত্বাবধায়কের ভূমিকা নিক: মির্জা ফখরুল

ইনসাফ বিশ্ব ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / 75

ছবি: সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার এখন থেকেই কেয়ারটেকার সরকারের মতো কাজ শুরু করুক।”

তিনি আরও বলেন, প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ করতে হবে। যারা অতীতে ফ্যাসিবাদী শাসনের সহযোগী হিসেবে চিহ্নিত, তাদের সরিয়ে দিতে হবে। একই সঙ্গে জেলা প্রশাসন ও পুলিশের নিয়োগ ও পদোন্নতিতে নিরপেক্ষতা নিশ্চিত করা অপরিহার্য।

বিএনপি মহাসচিব বলেন, বিচার বিভাগকে দলীয় প্রভাবমুক্ত করতে হবে। সরকারের মধ্যে যদি কোনো দলীয় ব্যক্তি থেকে থাকেন, তাদের অপসারণ করাই এখন জরুরি।

তবে কোনো নির্দিষ্ট উপদেষ্টার বিষয়ে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল কোনো মন্তব্য করেননি।

বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিবের দাবি — প্রশাসন, বিচার বিভাগ ও পুলিশে নিরপেক্ষতা নিশ্চিতের আহ্বান

অন্তর্বর্তী সরকার এখনই তত্ত্বাবধায়কের ভূমিকা নিক: মির্জা ফখরুল

আপডেট সময় : ১১:৪৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫