বসুন্ধরা হাসপাতালে সাক্ষাতের মাধ্যমে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবে ঐক্যমত্য কমিশন
জুলাই সনদ অনুষ্ঠানে খালেদা জিয়া -তারেক রহমানের অংশগ্রহণে জোর প্রস্তুতি
ইনসাফ বিশ্ব ডেস্ক
- আপডেট সময় : ০৪:৪৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / 108
জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হচ্ছে।
বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, রাত ৮টার দিকে কমিশনের প্রতিনিধিদল বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে গিয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবে এবং তাকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবে।
তিনি আরও বলেন, ঐক্যমত্য কমিশনের নেতারা বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের দিকনির্দেশনা ও রাজনৈতিক সমন্বয় নিয়ে আলোচনা করতে পারেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ উদ্যোগের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিসরে নতুন এক সংলাপ ও সমঝোতার পথ উন্মুক্ত হতে পারে।

























