বাংলাদেশ ০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

আজ কালো পতাকা মিছিলে এমপিওভুক্ত শিক্ষকরা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / 101

ছবি: সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দাবি আদায়ে টানা সাত দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বাড়ি ভাড়া, মেডিকেল ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে তারা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে এই আন্দোলনের অংশ হিসেবে কালো পতাকা মিছিল করবে শিক্ষকরা। শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা জানিয়েছেন, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শহীদ মিনার ছাড়বেন না।

অনশনে শিক্ষকরা

জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “গত ১০ অক্টোবর রাত থেকে শুরু হওয়া অবস্থান এখন অনশনে রূপ নিয়েছে। প্রাথমিক শিক্ষকদের চার লাখ সদস্য আমাদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।”

তিনি আরও জানান, শিক্ষা উপদেষ্টার অসৌজন্যমূলক আচরণ এবং দাবি পূরণে বিলম্বে ক্ষোভ জানিয়ে শিক্ষকরা অনশন করছেন।

দুপুরে কালো পতাকা মিছিল

আজ দুপুর ১২টায় কালো পতাকা মিছিলের আয়োজন করা হবে। সেখানে শিক্ষক-কর্মচারীরা রাষ্ট্রের অবহেলার প্রতিবাদ জানাবেন।
দেলাওয়ার আজিজী বলেন, “যারা আমাদের ন্যায্য অধিকারের বিপক্ষে অবস্থান নিয়েছেন, তাদের বর্জনের সময় এসেছে। বিদ্যালয়ের ঘণ্টা বাজবে না, ক্লাস হবে না, শহীদ মিনারই আমাদের ঠিকানা।”

সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান

এর আগে রোববার প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এরপর সোমবার থেকে সারা দেশে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়।

সরকারের পক্ষ থেকে ৫ শতাংশ বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করা হলেও শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছেন। তারা জানিয়েছেন, ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত কর্মসূচি আরও জোরদার হবে।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

আজ কালো পতাকা মিছিলে এমপিওভুক্ত শিক্ষকরা

আপডেট সময় : ০৯:৩৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫