বাংলাদেশ ০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন এমপিওভুক্ত শিক্ষকরা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / 84

ছবি: এমপিও ভুক্ত শিক্ষক

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারের নতুন প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেছেন, “শিক্ষক-কর্মচারীদের দাবি উপেক্ষা করে এই প্রজ্ঞাপন গভীর ষড়যন্ত্রমূলক।”

তিনি আরও বলেন, “যদিও এটি প্রাথমিক বিজয়, তবে পূর্ণ দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

রোববার দুপুরে খালি থালা হাতে ভুখা মিছিল করবে এমপিওভুক্ত শিক্ষকরা। তাদের দাবি—মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া, দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা।

এদিকে সরকারের পক্ষ থেকে উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বাড়ি ভাড়া বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে। এই প্রজ্ঞাপন আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।

শিক্ষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও ডা. তাসনিম জারা। রবিবার ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

পরে সামাজিক মাধ্যমে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী তাদের সঙ্গে তোলা ছবি প্রকাশ করে কৃতজ্ঞতা জানান।

আজ আন্দোলনরত শিক্ষকরা শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল কর্মসূচি পালন করবেন। খালি থালা হাতে তারা ন্যায্য অধিকার আদায়ের দাবিতে রাস্তায় নামবেন।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন এমপিওভুক্ত শিক্ষকরা

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন এমপিওভুক্ত শিক্ষকরা

আপডেট সময় : ১২:৪৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫