বাংলাদেশ ০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

নেতা মোদের নান্নু ভাই, ধানের শীষে ভোট চাই’ স্লোগানে মুখরিত নলছিটি

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৩৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / 144

ছবি: মিছিলের

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নুকে কাছে পেয়ে উজ্জীবিত হয়ে উঠেছে নলছিটি পৌর শহর। ‘নেতা মোদের নান্নু ভাই, ধানের শীষে ভোট চাই’—এই স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।

ঝালকাঠি-২ (নলছিটি-ঝালকাঠি সদর) আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী মাহবুবুল হক নান্নুর নেতৃত্বে বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় নলছিটি চায়না মাঠ থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সহস্রাধিক নেতা-কর্মী এক বিশাল মিছিলে অংশ নেন।

মিছিলটি নলছিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চায়না মাঠের মোড়ে এসে শেষ হয়। কর্মীদের হাতে ছিল দলীয় পতাকা, প্ল্যাকার্ড এবং মাহবুবুল হক নান্নুর ছবি।

মিছিল শেষে চায়না মাঠের মোড়ে এক সমাবেশে যোগ দেন মাহবুবুল হক নান্নু। সমাবেশে তিনি বলেন, “একাত্তর আর চব্বিশের গণহত্যাকারীদের জনগণ ভোট দিবে না। একই সাথে সন্ত্রাস, নৈরাজ্য ও পিআর পদ্ধতি এ দেশের মানুষ কখনো মেনে নেবে না। আগামী নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশের মানুষ। তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের বিপ্লব ঘটাতে হবে।”

সমাবেশে আরও বক্তব্য দেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার এনামুল হক এলিন, জেলা যুবদলের আহ্বায়ক রবিউল হোসেন তুহিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মিছিল ও সমাবেশ শেষে মাহবুবুল হক নান্নু দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে নলছিটি পৌর শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

দীর্ঘদিন পর প্রিয় নেতাকে পেয়ে স্থানীয় নেতা-কর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। পুরো নলছিটি পৌর শহর দিনভর মুখরিত ছিল ‘ধানের শীষের জয়ধ্বনি’তে।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

নেতা মোদের নান্নু ভাই, ধানের শীষে ভোট চাই’ স্লোগানে মুখরিত নলছিটি

আপডেট সময় : ০৪:৩৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫