বাংলাদেশ ০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

নাটোর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ বিলুপ্ত, পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

মনিরুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৫৫:২০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / 106

ছবি: নাটোর প্রেসক্লাব

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ বিলুপ্ত ঘোষণা করে নতুন পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকালে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত তলবী সভায় সভাপতি ফারাজি রফিক বাবনের সভাপতিত্বে দুই-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় গঠনতন্ত্রের আলোকে প্রেসক্লাবের সার্বিক কার্যক্রম পরিচালনা এবং আসন্ন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সদস্যরা হলেন— আহ্বায়ক ইত্তেফাকের জাহিদুল হুদা ফরহাদ, সদস্য এনটিভির হালিম খান, দেশ রূপান্তরের আব্দুল হাকিম, এখনটিভির মাহবুব হোসেন এবং সারাবাংলার আতিকুল ইসলাম লিটন।

সভায় সিদ্ধান্ত হয়, আহ্বায়ক কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে একটি নির্বাচন কমিশন গঠন করবে এবং গঠনতন্ত্র অনুযায়ী নির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন করে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।

নাটোর প্রেসক্লাবের সদস্যরা সদ্য বিলুপ্ত কমিটির নেতৃত্ব ও অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁদের নিষ্ঠা ও কর্মপ্রচেষ্টায় প্রেসক্লাবের মর্যাদা ও ঐতিহ্য অক্ষুণ্ণ রয়েছে বলে সভায় উল্লেখ করা হয়।

এদিকে নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে সদস্যরা আশা প্রকাশ করেছেন যে, কমিটি দায়িত্বশীলতা, ঐক্য ও স্বচ্ছতার মাধ্যমে প্রেসক্লাবের গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভা শেষে আহ্বায়ক জাহিদুল হুদা ফরহাদ বলেন, “নাটোর প্রেসক্লাব আমাদের সবার ঐতিহ্য ও মর্যাদার প্রতীক। সকলের সহযোগিতায় দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে একটি শক্তিশালী নির্বাহী পরিষদ গঠন করা হবে।”

পরিশেষে সদ্য বিদায়ী পরিষদের নেতৃবৃন্দ নবগঠিত আহ্বায়ক কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

নাটোর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ বিলুপ্ত, পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

আপডেট সময় : ০২:৫৫:২০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫