বাংলাদেশ ১০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

গণভোটের মাধ্যমে জনগণের রায় নিশ্চিতের দাবি এনসিপির

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই নয়: নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার ইনসাফ বিশ্ব
  • আপডেট সময় : ০৪:৩৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / 114

ছবি: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত না হলে স্বাক্ষর করবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, “জুলাই সনদ প্রণয়নের সময় থেকেই আমরা বলেছি, এটি বাস্তবায়নে আইনি ভিত্তি থাকতে হবে। রাজনৈতিক ঐকমত্য যথেষ্ট নয়; ভবিষ্যতের সরকার যেন এ সনদ বাস্তবায়ন করে, তার নিশ্চয়তা দিতে হবে।”

নাহিদ ইসলাম তিনটি মূল দাবি উত্থাপন করেন—

১️ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের টেক্সট ও গণভোটের প্রশ্ন জনগণের কাছে প্রকাশ করতে হবে।
২️ আদেশের খসড়া জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলন হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জারি করবেন।
৩️ গণভোটে জনগণের রায় প্রাধান্য পেলে ‘নোট অব ডিসেন্ট’-এর কার্যকারিতা থাকবে না; সংসদ গঠন হলে সেটি সংবিধান সংস্কার করবে, যা হবে বাংলাদেশ সংবিধান ২০২৬।

সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই সনদে এখনো বহু অস্পষ্টতা রয়েছে, যা জনগণের আস্থাকে দুর্বল করছে।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

গণভোটের মাধ্যমে জনগণের রায় নিশ্চিতের দাবি এনসিপির

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই নয়: নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৪:৩৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫