বাংলাদেশ ১০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

জুলাই সনদে স্বাক্ষরে সময় নিচ্ছে এনসিপি: জানালেন নাহিদ

ইনসাফ বিশ্ব ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • / 104

ছবি : সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদে এখনই স্বাক্ষর করবে না। দলটি জানায়, সনদের বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরই তারা সিদ্ধান্ত নেবে।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, “জুলাই সনদের কাগুজে মূল্য নয়, আমরা চাই এর বাস্তব রূপ। কীভাবে তা কার্যকর হবে— সেই নিশ্চয়তা পেলে এনসিপি সই করবে।”

বিকেল ৫টার দিকে এনসিপি প্রতিনিধি দল যমুনায় পৌঁছায়। নাহিদ ইসলামের নেতৃত্বে দলে ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

প্রধান উপদেষ্টা সম্প্রতি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করেছেন। এর আগে গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

জুলাই সনদে স্বাক্ষরে সময় নিচ্ছে এনসিপি: জানালেন নাহিদ

আপডেট সময় : ০৮:০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫