পার্বতীপুর রেলওয়ে থানা পরিদর্শন করলেন রেলওয়ে পুলিশের প্রধান
ওবায়দুল ইসলাম বাবু :
- আপডেট সময় : ১২:২৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / 127
তথ্য সূত্রে জানা যায়, গতকাল (১৩ অক্টোবর, ২০২৫, সোমবার) বাংলাদেশ রেলওয়ে পুলিশের প্রধান মোঃ জিল্লুর রহমান, ডিআইজি ও অ্যাডিশনাল আইজি (ভারপ্রাপ্ত) মহোদয় দিনাজপুর জেলার পার্বতীপুর রেলওয়ে থানা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন। এ সময় রেলওয়ে পুলিশের প্রধান কর্মকর্তাদের সঙ্গে স্টেশনের সার্বিক নিরাপত্তা, যাত্রীসেবা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
তিনি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত টহল জোরদারের নির্দেশনা প্রদান করেন।
তিনি আরও বলেন, “রেলওয়ে স্টেশন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যাতায়াত কেন্দ্র। যাত্রীদের সেবা, গুণগত মানসম্পন্ন পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে জনগণের স্বার্থে।”



















