বাংলাদেশ ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

নাটোরে রেমিট্যান্স যোদ্ধার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:২৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / 103

ছবি: নাটোরে রেমিট্যান্স যোদ্ধার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশিলা গ্রামে রেমিট্যান্স যোদ্ধা রাকিব শেখের ওপর হাতুরি বাহিনীর হামলা, মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বাঁশিলা গ্রামবাসীর আয়োজনে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন আহত রাকিব শেখের পিতা আব্দুল হাই শেখ, নলডাঙ্গা উপজেলা সমবায় দলের সভাপতি আনোয়ার হোসেন ইরাক, মাধনগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাজ্জাদ খান বিটল, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম অমি, বিএনপি নেতা রায়হান মিনা প্রমুখ।

বক্তারা বলেন, পূর্ব শত্রুতার জেরে আওয়ামী লীগের হাতুরি বাহিনী রেমিট্যান্স যোদ্ধা রাকিব শেখের ওপর নৃশংস হামলা চালিয়েছে। পরে তারা উল্টো রাকিবের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচার শুরু করেছে। হামলার সময় রাকিব গুরুতর আহত হন, সবাই ভেবেছিল তিনি আর বাঁচবেন না। বর্তমানে কিছুটা সুস্থ হলেও তিনি এখনও বাড়িতে ফিরতে পারছেন না। হামলাকারীরা তার পরিবারকেও নিয়মিত হুমকি দিচ্ছে।

বক্তারা আরও বলেন, একজন পরিশ্রমী রেমিট্যান্স যোদ্ধা আজ নিজের গ্রামে নিরাপদ নন—এটা অত্যন্ত দুঃখজনক। বাঁশিলা গ্রামবাসী শান্তিপ্রিয়, তাই আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানাই, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হোক।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

নাটোরে রেমিট্যান্স যোদ্ধার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০১:২৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫