বাংলাদেশ ০৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

ট্রাইব্যুনালে সেনা মোতায়েনের অনুরোধ সুপ্রিম কোর্টের

ইনসাফ বিশ্ব ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪০:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / 55

ছবি: সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে সেনা মোতায়েনের অনুরোধ জানিয়েছে সুপ্রিম কোর্ট। এ লক্ষ্যে রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সেনা সদর দপ্তরে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়।

সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, রেজিস্ট্রার জেনারেলের অফিস থেকে সেনা মোতায়েন চেয়ে এই চিঠি পাঠানো হয়েছে, যা ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নেওয়া পদক্ষেপ।

এর আগে গত বৃহস্পতিবার রায়ের তারিখ ঘোষণার পরই নিরাপত্তা উদ্বেগের কারণে সুপ্রিম কোর্ট প্রশাসন সেনা মোতায়েনের জন্য অনুরোধ করেছিল। সেই নির্দেশনায় সুপ্রিম কোর্ট চত্বর ও ট্রাইব্যুনাল এলাকায় সেনা সদস্যরা দায়িত্ব পালনও করেছিল।

রায় ঘোষণার দিনকে কেন্দ্র করে আবারও সেনা মোতায়েনের এই চিঠি পাঠানো হলো।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

ট্রাইব্যুনালে সেনা মোতায়েনের অনুরোধ সুপ্রিম কোর্টের

আপডেট সময় : ০৮:৪০:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫