তারেক রহমানের ৩১ দফাই মুক্তির সনদ: নাটোরে দুলু
- আপডেট সময় : ০৫:০২:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / 91
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “তারেক রহমানের ৩১ দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ।” তিনি মনে করেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এই ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। এতে বাংলাদেশ হবে সন্ত্রাসমুক্ত, দারিদ্র্যমুক্ত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী দেশ।
রবিবার (১২ অক্টোবর) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৩নং খাজুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “এই ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে থাকবে না অন্যায়–অবিচার, বৈষম্য ও দুর্নীতি। আইনশৃঙ্খলার উন্নতির সঙ্গে মানুষের ভাগ্যও পরিবর্তন হবে।”
এসময় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, শহিদুল্লাহ সোহেল, যুবদল সভাপতি এ এইচ তালুকদার ডালিম, খাজুরা ইউনিয়ন নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

























