বাংলাদেশ ০১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের করুণ মৃত্যু

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৩১:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / 118

ছবি: কোম্পানীগঞ্জ থানা

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গাংচিল আবাসনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—জহিরুল ইসলাম মারুফ (৭) ও সাইফুল ইসলাম মাসুম (৫)। তারা ওই এলাকার মাছ ব্যবসায়ী মো. মাসুদের সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, মাছ ব্যবসায়ী মাসুদ বিকেলে তার দুই ছেলেকে নিয়ে বাড়ির পাশের শাহ জামাল জামে মসজিদের পুকুরে গোসল করতে যান। এ সময় মাছের বরফ আসার খবর পেয়ে তিনি কিছুক্ষণের জন্য চলে গেলে দুই শিশু পুকুরঘাটে নেমে পিচ্ছিল স্থানে পিছলে পড়ে যায়।

কিছুক্ষণ পর মসজিদের মুয়াজ্জিন ছোট ছেলে মাসুমকে ভাসতে দেখে উদ্ধার করেন। পরে স্থানীয়রা মারুফকেও উদ্ধার করে সূবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুই শিশুর অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুদের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের করুণ মৃত্যু

আপডেট সময় : ০৮:৩১:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫