বাংলাদেশ ০৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

প্রধান উপদেষ্টা ও যুক্তরাজ্যের বাণিজ্য দূতের বৈঠক

ফেব্রুয়ারিতেই ভোটের অঙ্গীকার: ইউনূস–উইন্টারটন বৈঠক

ইনসাফ বিশ্ব ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / 80

ছবি: সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোজি উইন্টারটন। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, পরিচ্ছন্ন জ্বালানি ও বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারবদ্ধ। তিনি উল্লেখ করেন, “গত ১৬ বছরে যা হয়েছে, তা নির্বাচনের নামে এক প্রহসন ছিল।” নির্বাচন শেষে তিনি পূর্বের পেশায় ফিরে যাবেন বলেও জানান।

বৈঠকে ইউনূস ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় সরকারের পদক্ষেপ তুলে ধরে বলেন, এই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। তিনি যুক্তরাজ্যের সহায়তাকে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।

রোজি উইন্টারটন বাংলাদেশের সাম্প্রতিক সংস্কার, বিশেষ করে ব্যবসায়িক নিয়ম-কানুন, কাস্টমস ও রাজস্ব ব্যবস্থায় অগ্রগতির প্রশংসা করেন। তিনি শিক্ষা, বিমান পরিবহন ও পরিচ্ছন্ন জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার প্রত্যাশা জানান।

এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন উইন্টারটন। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ আন্তর্জাতিক পরিসরে ইতিবাচক বার্তা দিচ্ছে।

বৈঠকে যুক্তরাজ্য থেকে বাংলাদেশের গবেষণা ও জরিপ জাহাজ এইচএমএস এন্টারপ্রাইজ এবং উপকূলীয় টহল জাহাজ কেনার পরিকল্পনাও আলোচনায় আসে। জানানো হয়, এইচএমএস এন্টারপ্রাইজ অধিগ্রহণ প্রক্রিয়া চলতি বছরের শেষ নাগাদ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোশারফ হোসেন।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

প্রধান উপদেষ্টা ও যুক্তরাজ্যের বাণিজ্য দূতের বৈঠক

ফেব্রুয়ারিতেই ভোটের অঙ্গীকার: ইউনূস–উইন্টারটন বৈঠক

আপডেট সময় : ০৮:০৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫