বাংলাদেশ ০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

অভিনয় ছেড়ে সংসারে মন দেবেন প্রিয়াঙ্কা জামান

স্টাফ রিপোর্টার ইনসাফ বিশ্ব
  • আপডেট সময় : ০৮:১৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • / 360
Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিয়ের পর অনেক তারকাকেই অভিনয় থেকে বিরত থাকতে দেখা যায়। কেউ কেউ অভিনয়ে ফিরলেও নিয়মিত থাকেন না। মডেল, উপস্থাপক ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামানও এমন চিন্তা করছেন। তিনি জানিয়েছেন যে, একজন ধার্মিক জীবনসঙ্গী পেলে তিনি অভিনয় ছেড়ে সংসারকেই প্রাধান্য দেবেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ের পরিকল্পনা ও ভবিষ্যতের অভিনয় জীবন নিয়ে কথা বলেছেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘আমি এমন একজন ধার্মিক ছেলে খুঁজছি, যার সাথে বিয়ে করব। মনের মতো একজন মানুষ খুঁজে পেলে অবশ্যই বিয়ে করব। এবং বিয়ের পর অভিনয় ছেড়ে সংসারে মন দেব। ধর্ম পালন করব ও শান্তিপূর্ণ জীবন কাটাব।’

অভিনয়ে যতই ব্যস্ত থাকুন, ধর্মীয় বিষয়ে আপসহীন প্রিয়াঙ্কা। তিনি নিয়মিত কোরআন পড়েন এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন। তার ফেসবুক প্রোফাইলে প্রায়ই অনুসারীদের নামাজ আদায়ের জন্য উৎসাহিত করতে দেখা যায়। তিনি দাবি করেন, তার ফেসবুক স্ট্যাটাস দেখে অনেকেই ফজরের নামাজ আদায় করেছেন এবং পরবর্তীতে তাকে সেই অভিজ্ঞতা জানিয়েছেন।

প্রিয়াঙ্কা আরও জানান, ঘুমানোর আগে সুরা মুলক পড়া তার দৈনিক রুটিনের অংশ। সুরা মুলক না পড়লে তার ঘুম আসে না বলে জানান এই অভিনেত্রী।

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

অভিনয় ছেড়ে সংসারে মন দেবেন প্রিয়াঙ্কা জামান

আপডেট সময় : ০৮:১৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪