বাংলাদেশ ০১:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

জয়পুরহাটে ট্রেন চলাচল স্বাভাবিক, ইঞ্জিন বিকল হলেও দ্রুত সমাধান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:২২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • / 275

ছবি: জয়পুরহাটে ট্রেন চলাচল স্বাভাবিক

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেনটি বৃহস্পতিবার ভোর ৬:৫০ মিনিটে জয়পুরহাট রেলস্টেশন অতিক্রমের পর ডাউন আউটার সিগনালের কাছে ইঞ্জিন বিকল হয়ে যায়। এ ঘটনার প্রায় দুই ঘণ্টা পর পার্বতীপুর থেকে বিকল্প ইঞ্জিন এসে সকাল ৯ টায় ট্রেনটি উদ্ধার করে। এর ফলে সকাল ৯ টার পর থেকে জয়পুরহাটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

পঞ্চগড় আন্তঃনগর ট্রেনের লোক-মাস্টার সাইফুল আজম জানিয়েছেন, ইঞ্জিনের লুব ওয়েলের গেসকেট ফেটে যাওয়ার কারণে মবিল পড়ে গিয়ে এই সমস্যা তৈরি হয়। পার্বতীপুর থেকে পাঠানো বিকল্প ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রেনটি উদ্ধার করে নিয়ে যায়।

জয়পুরহাট স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, এই ইঞ্জিন বিকলের কারণে পাঁচবিবি রেল স্টেশনে বরেন্দ্র এক্সপ্রেস ও বিরামপুরে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনও সাময়িকভাবে আটকা পড়ে। সহকারী লোক-মাস্টার আলমগীর কবির বলেন, জয়পুরহাট রেলস্টেশন ছাড়ার পর ডাউন সিগনাল পার হওয়ার মুহূর্তে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। দুই ঘণ্টা পরে বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি নিয়ে যাওয়ার পর সকাল ৯ টায় পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

জয়পুরহাটে ট্রেন চলাচল স্বাভাবিক, ইঞ্জিন বিকল হলেও দ্রুত সমাধান

আপডেট সময় : ১২:২২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪