দুই দিন ধরে নিখোঁজ, স্কুলছাত্র সাহিলের সন্ধান চায় পরিবার
- আপডেট সময় : ০৪:৫৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
- / 336
ঢাকার উত্তরায় পরিবারের সঙ্গে বসবাসরত ১১-১২ বছর বয়সী স্কুলছাত্র সাহিল খন্দকার গত বুধবার (২৩ অক্টোবর) রাত ৯টা থেকে নিখোঁজ রয়েছে। সাহিল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের বাসিন্দা আব্দুল খালেক খন্দকারের ছোট ছেলে। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
সাহিলের বাবা আব্দুল খালেক জানান, ২৩ অক্টোবর সাহিলের পরীক্ষার পর কোচিং ক্লাসে যাওয়ার কথা ছিল। তবে, কোচিংয়ে না গিয়ে বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে যায়। কোচিংয়ের শিক্ষক ফোন করলে তিনি মাঠ থেকে সাহিলকে বাড়ি নিয়ে আসেন। পরদিন ইংরেজি পরীক্ষা থাকায় তাকে স্বাভাবিকভাবে কিছুটা শাসন করা হয়। সব ঠিকঠাক থাকলেও সেই দিন রাত ৯টার পর সাহিল বাসা থেকে বের হয় এবং তার আর কোনো সন্ধান মেলেনি।
পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সাহিলের সন্ধান পাননি। শেষমেশ গতকাল বৃহস্পতিবার সাহিলের বাবা উত্তরার তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
কেউ সাহিলের সন্ধান পেয়ে থাকলে অনুগ্রহ করে ০১৩০৯-৭৭০০৪০ নম্বরে যোগাযোগ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।



















