নলডাঙ্গায় চরমপন্থী নেতাসহ আওয়ামী লীগের ৫ কর্মী গ্রেপ্তার
- আপডেট সময় : ১০:২১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / 126
নাটোরের নলডাঙ্গা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নাশকতা ও চরমপন্থা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন আত্মসমর্পণকারী চরমপন্থী নেতা ও মাধনগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আতাউর রহমান।

পুলিশ জানায়, মঙ্গলবার (২১ অক্টোবর) মধ্যরাত থেকে বুধবার (২২ অক্টোবর) ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তাররা হলেন—চরমপন্থী নেতা আতাউর রহমান, ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সুজন আরিন্দা, আওয়ামী লীগ কর্মী বাবুল হোসেন, যুবলীগ কর্মী রুহুল আলম ও সোহাগ হোসেন।
অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, সাম্প্রতিক সময়ে এলাকায় নাশকতাসহ অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন তারা। পুলিশের একাধিক টিম তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষায় এ অভিযান চলমান থাকবে।





























