বড়াইগ্রামে তামাক চাষ নিরুৎসাহিতকরণে কৃষক সেমিনার
- আপডেট সময় : ১০:১৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / 104
নাটোরের বড়াইগ্রামে কৃষকদের নিয়ে তামাক চাষ নিরুৎসাহিতকরণ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে মঙ্গলবার বিকালে উপজেলার ধানাইদহ খলিশাডাঙ্গা ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক জনাব আসমা শাহীন। সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষিবিদ মোঃ সজীব আল মারুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার হোসনে আরা মিরা, উপজেলা বন কর্মকর্তা, ৪নং নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুদ্দোহা, উপজেলা বিএনপির সাবেক সদস্য মিলটন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, এলাকার কৃষক, তামাক চাষি ও সার ডিলারবৃন্দ।
বক্তারা তামাক চাষের ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, তামাক চাষে জমির উর্বরতা নষ্ট হয় এবং জনস্বাস্থ্যের জন্য এটি মারাত্মক হুমকি। কৃষকদের বিকল্প ফসল চাষে উৎসাহিত করার আহ্বান জানানো হয়।





























