নলডাঙ্গায় দুলুর প্রতিশ্রুতি: ঘরে ঘরে চাকরির ব্যবস্থা
- আপডেট সময় : ১১:২২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / 113
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,
“আল্লাহ যদি আমাকে আবার ক্ষমতায় নিয়ে যায়, এই নলডাঙ্গায় বড় ইন্ডাস্ট্রি বানাবো। আপনাদের ছেলে মেয়েদের চাকরির জন্য আর দারে দারে ঘুরতে হবে না।”
তিনি আরও বলেন, “এমপি মন্ত্রী হলে নাটোর থেকে গ্যাসের লাইন কেটে এই নলডাঙ্গায় নিয়ে আসবো। মা-বোনেরা গ্যাসের চুলায় রান্না করতে পারবে।”
দুলু বলেন, বিগত সময়ে তিনি মন্ত্রী থাকাকালে এই এলাকায় রাস্তা-ঘাট, বিদ্যুৎসহ ব্যাপক উন্নয়ন করেছেন।
তার ভাষায়, “আগামীতে যদি ধানের শীষ নিয়ে বিজয়ী হয়ে সংসদে যেতে পারি, তাহলে এই নলডাঙ্গা উপজেলাকে আরও আধুনিক সুবিধায় সমৃদ্ধ করবো ইনশাআল্লাহ।”
তিনি সবাইকে অনুরোধ করেন,
“ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন।”
রবিবার (২৬ অক্টোবর) বিকেলে নাটোরের নলডাঙ্গা পৌরসভার বুড়িরভাগ উচ্চ বিদ্যালয় মাঠে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—
জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য ছাবিনা ইয়াসমিন ছবি, নাসিম উদ্দিন নাসিম, শহিদুল্লাহ সোহেল, হাফিজুর রহমান ও শফিকুল ইসলাম বুলবুলসহ বিএনপির নেতৃবৃন্দ।





























