২৮ অক্টোবরের রক্তাক্ত ঘটনার স্মরণে কালাইয়ে জামায়াতের প্রতিবাদ সমাবেশ
- আপডেট সময় : ০৭:২৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / 120
বাংলাদেশের ইতিহাসে হৃদয়বিদারক ও কালো অধ্যায় হিসেবে চিহ্নিত ২৮ অক্টোবরের রক্তাক্ত ঘটনা স্মরণে জয়পুরহাটের কালাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বাদ আসর কালাই বাসস্ট্যান্ড চত্বরে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের এই দিনে জামায়াতের নেতৃবৃন্দ ও কর্মীদের ওপর নির্মমভাবে হামলা চালানো হয়েছিল। হত্যা করা হয়েছিল বহু নেতাকর্মীকে এবং আহত হয়েছিলেন শত শত মানুষ।
বক্তারা আরও বলেন, এ দিনটি জাতির ইতিহাসে একটি হৃদয়বিদারক ও কলঙ্কময় দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাই উপজেলা জামায়াতের আমীর মোঃ মুনছুর রহমান, জামায়াত নেতা আমিরুল ইসলাম, মোঃ আশরাফ আলী, আহমেদ আলী রুবেল, মতিউর রহমান ও তাইফুল ইসলাম ফিতা প্রমুখ।
এছাড়াও উপজেলা জামায়াতের অন্যান্য নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।





























