জয়পুরহাটে বিএনপির ধানের শীষ মনোনয়ন নিয়ে সংঘর্ষে আহত ২
- আপডেট সময় : ০৮:২৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / 119
জয়পুরহাট-০২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়নকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২ জন আহত হয়েছেন।
বুধবার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে জয়পুরহাটের আক্কেলপুরে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, আসনটিতে বিএনপির পক্ষ থেকে সাবেক সচিব ডিসি আব্দুল বারিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় দলটি। এ মনোনয়ন ঘোষণার পর বিক্ষোভে ফেটে পড়ে মনোনয়নবঞ্চিত সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকরা।
তারা অভিযোগ করে বলেন, “বিগত ১৭ বছর ধরে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা আন্দোলন-সংগ্রামে ছিলেন। অথচ দল তাকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছে। মনোনয়ন দেওয়া হয়েছে এক অপরিচিত ব্যক্তিকে, যাকে কালাই-ক্ষেতলালের মানুষ রাজপথে কখনও দেখেনি। আমরা কোনো অতিথি পাখিকে মেনে নেব না।”
অন্যদিকে, ধানের শীষের মনোনয়ন পাওয়া প্রার্থী ডিসি আব্দুল বারির সমর্থকরা বলেন, “বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তই দলের চূড়ান্ত সিদ্ধান্ত। যারা এ সিদ্ধান্ত মেনে নেবে না, দলের ভেতর কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।”
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।



















