জয়পুরহাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও পথসভা
- আপডেট সময় : ০৯:১৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / 81
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৫টায় শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জেলা যুবদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা ও উপজেলা পর্যায়ের যুবদল নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নিয়ে অংশগ্রহণ করেন।
শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এর আগে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ আব্দুল ওহাব, বিএনপি নেতা আলী হাসান মুক্তা, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র এবং জেলা যুবদলের সদস্য সচিব মুক্তাদুল হক আদনান প্রমুখ।
বক্তারা বলেন, “যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম অগ্রণী সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার থাকবে।”
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





























