কালাইয়ে শুরু হলো ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট
- আপডেট সময় : ০৬:৩২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / 148
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”— এই অনুপ্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে জমকালো আয়োজনে শুরু হয়েছে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫।
শুক্রবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাবা শামিমা আক্তার জাহান।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কালাই পৌরসভা দল ও পুনুট ইউনিয়ন দল। রোমাঞ্চকর খেলায় প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে কালাই পৌরসভার খেলোয়াড় তানভীর একটি গোল করে দলকে এগিয়ে নেন।
শেষ পর্যন্ত ফলাফল হয়— কালাই পৌরসভা: ১, পুনুট ইউনিয়ন: ০।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কালাই পৌরসভার ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড়। খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী এবং বিপুলসংখ্যক দর্শক।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট চলবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই এই আয়োজনের মূল লক্ষ্য।





























