বাংলাদেশ ০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

নলডাঙ্গায় সাবেক চেয়ারম্যান সাখাওয়াতের ওপর হামলা, আহত ৭

মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪০:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / 80

ছবি:

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের নলডাঙ্গায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের ওপর মুখোশধারী দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি ও তার সঙ্গে থাকা আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার পীরগাছা বাজার এলাকায় এ হামলা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে বাঙাল কলোসী গ্রামে বিএনপির এক কর্মসূচি শেষে পীরগাছা বাজারে নেতা-কর্মীদের বিদায় জানাচ্ছিলেন সাখাওয়াত হোসেন। এ সময় মোটরসাইকেলযোগে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সাতজন আহত হন।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে রয়েছেন— অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, মো. আকরাম হোসেন, নিয়ামত শেখ, আমজাদ আলী, তরিকুল ইসলাম, জুয়েল সরদার ও সাইফুল ইসলাম।

নলডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম রফিক বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে। খুব শিগগিরই জড়িতদের গ্রেপ্তার করা হবে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ হামলার নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। অপরদিকে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

নলডাঙ্গায় সাবেক চেয়ারম্যান সাখাওয়াতের ওপর হামলা, আহত ৭

আপডেট সময় : ১০:৪০:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫