নাটোরে নিষিদ্ধ পৌর যুবলীগ সভাপতি উজ্জ্বল গ্রেপ্তার
মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধি:
- আপডেট সময় : ০৯:১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / 104
নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নাটোর পৌর সভাপতি অ্যাডভোকেট সায়েম হোসেন উজ্জ্বলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে নাটোর শহরের কান্দিভিটা মহল্লার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুর রহমান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে অ্যাডভোকেট সায়েম হোসেন উজ্জ্বলকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে হত্যা সহ মোট আটটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হলে শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্থানীয় রাজনৈতিক মহলে উজ্জ্বলের গ্রেপ্তারকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।



















