বাংলাদেশ ১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় পেলেন শিক্ষক দিলীপ কুমার সরকার

মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:১৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / 108

ছবি: শিক্ষক দিলীপ কুমার সরকার

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ২৭ বছরের শিক্ষকতা জীবনের অবসান ঘটালেন নাটোরের বাগাতিপাড়ার এক প্রিয় শিক্ষক দিলীপ কুমার সরকার। বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে এক রাজকীয় বিদায়, যা দেখে আবেগে আপ্লুত হয়েছেন সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসী।

রবিবার (২ নভেম্বর) সকালে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। দিলীপ কুমার সরকার ছিলেন বিদ্যালয়ের কারিগরি বিভাগের সহকারী শিক্ষক (টেকনিক্যাল)।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা প্রিয় শিক্ষককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবর্ধনা শেষে ফুলে সাজানো এক ঘোড়ার গাড়িতে চড়ে বিদ্যালয় প্রাঙ্গণ ছাড়েন দিলীপ কুমার সরকার। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অশ্রুসজল চোখে তাদের প্রিয় শিক্ষককে বিদায় জানান।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিতা রানী বলেন,

“দিলীপ কুমার সরকার ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও দায়িত্বশীল শিক্ষক। তাঁর আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়ের টেকনিক্যাল বিভাগে বহু সাফল্য এসেছে। আমরা তাঁকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করব।”

দিলীপ কুমার সরকার ১৯৯৮ সালের ২ মে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ে যোগদান করেন। নিষ্ঠা, আন্তরিকতা ও শিক্ষার্থীদের প্রতি মমত্ববোধের মাধ্যমে তিনি বিদ্যালয়ের প্রতিটি প্রজন্মের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছেন।

স্থানীয়রা জানান, শিক্ষাক্ষেত্রে তার অবদান অনন্য এবং প্রজন্মের পর প্রজন্ম তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বিদায়ী শিক্ষক দিলীপ কুমার সরকার বলেন,

“এই বিদ্যালয় আমার দ্বিতীয় পরিবার। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। এই বিদায় আমার জন্য যেমন গর্বের, তেমনি গভীর আবেগেরও।”

বিদ্যালয়ের প্রাঙ্গণে তাঁর বিদায়ের মুহূর্তে শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত সবার চোখে জল আর হৃদয়ে কৃতজ্ঞতা—একজন আদর্শ শিক্ষকের প্রতি প্রগাঢ় ভালোবাসার প্রকাশ।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় পেলেন শিক্ষক দিলীপ কুমার সরকার

আপডেট সময় : ১০:১৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫