সিংড়ায় আনুর বিজয়ের লক্ষ্যে বিএনপির আলোচনা ও মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৮:২১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / 86
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনু-কে বিজয়ী করার লক্ষ্যে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় সিংড়া উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে গোল-ই-আফরোজ সরকারি কলেজ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা বিএনপি’র আহ্বায়ক রহিম নেওয়াজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ। সিংড়া পৌর বিএনপি’র আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা’র সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, মিজানুর রহমান ডিউক, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু এবং যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনু-কে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার আহ্বান জানান। তারা বলেন, দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশনায়ক তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর ঘোষিত ‘টেকসই রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হবে।
বক্তারা আরও বলেন, “আসুন, সবাই মিলে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করি, একটি টেকসই, গণতান্ত্রিক ও সমৃদ্ধ সিংড়া গড়ে তুলি। আপনাদের প্রতিটি ভোট আমাদের মুক্তির সংগ্রামকে আরও এক ধাপ এগিয়ে নেবে।”





























