বাংলাদেশ ১০:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

সিংড়ায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রতিবাদ সভা ও মানববন্ধন

মনিরুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / 95

ছবি: মানববন্ধন

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবির আন্দোলনে ঢাকায় শিক্ষক-কর্মচারীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে নাটোরের সিংড়ায় প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় সিংড়া উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আয়োজনে উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে এ কর্মসূচি পালিত হয়। উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শত শত শিক্ষক-কর্মচারী ব্যানার ও ফেস্টুন নিয়ে এতে অংশ নেন।

সিংড়ায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর, অথচ তাদের ন্যায্য ও মানবিক দাবি আদায়ের আন্দোলনে নির্মমভাবে পুলিশি নির্যাতন করা হয়েছে। এই ঘটনার মাধ্যমে শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে এবং শিক্ষার পরিবেশে বিরূপ প্রভাব পড়েছে। তারা দ্রুত বিচার বিভাগীয় তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা প্রদানের প্রজ্ঞাপন জারির দাবিও জানানো হয়। বক্তারা বলেন, সরকার দ্রুত প্রজ্ঞাপন না জারি করলে সারাদেশে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় ঐক্যজোটের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিরা বক্তব্য দেন। তারা সরকারের কাছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সব ন্যায্য দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
ট্যাগস :
insaf-world-ads01 image
Insaf World Banner 2

সিংড়ায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রতিবাদ সভা ও মানববন্ধন

আপডেট সময় : ০৯:৩৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫