চরভদ্রাসনে ইসকন নিষিদ্ধের দাবিতে উলামা পরিষদের মানববন্ধন
- আপডেট সময় : ১১:৩৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- / 99
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর বাজার চত্বরে রোববার সকাল ১১টায় হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় উলামা পরিষদ।
এ সময় উপজেলার আলেম-উলামাসহ সর্বস্তরের জনগণ বাজারের প্রধান সড়কের পাশে প্রায় এক ঘণ্টা ধরে মানববন্ধনে অংশ নিয়ে তাদের দাবিদাওয়া তুলে ধরেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্মারকলিপিও পেশ করা হয়।
উপজেলা উলামা পরিষদের সভাপতি মুফতি মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে কর্মসূচিটি সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক মুফতি সেলিম। মানববন্ধনে বক্তব্য দেন মুফতি কবির আহাম্মেদ, মুফতি ওবাইদুর রহমান, মুফতি সালাউদ্দিন, মাওলানা জাহাঙ্গীর আলম ফাহিম, মুফতি মিজানুর রহমান ও মুফতি হুজ্জাতুল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, দেশজুড়ে ইসকনের গুম, খুন, ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড জাতির নিরাপত্তার জন্য হুমকি। তাই অবিলম্বে হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। একই সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান বক্তারা।





























