কোম্পানীগঞ্জে জামায়াতের কেন্দ্র কমিটির বৈঠক অনুষ্ঠিত
রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
- আপডেট সময় : ০৯:১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / 74
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নির্বাচনী কেন্দ্র কমিটির প্রধানদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় বসুরহাট কামিল মাদ্রাসা অডিটোরিয়ামে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ইসমাইল হোসেন মানিক।
এসময় নোয়াখালী-৫ আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন, উপজেলা সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, পৌরসভা সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন এবং চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আমীর কাজী হানিফ আনসারী উপস্থিত ছিলেন।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।




























