বাংলাদেশ ০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

কোম্পানীগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের পাশে ‘মধ্যপূর্ব চরহাজারী যুব সংঘ’

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / 166

ছবি: মধ্যপূর্ব চরহাজারী যুব সংঘ

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মধ্যপূর্ব চরহাজারী যুব সংঘ’-এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন অফিস উদ্বোধন, অসহায়দের মাঝে অনুদান বিতরণ, প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে চরহাজারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঘাট সংলগ্ন মার্কেটে সংগঠনটির নতুন অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মধ্যপূর্ব চরহাজারী যুব সংঘের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অসহায়দের অনুদান ও প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান অনুষ্ঠান
ছবি: মধ্যপূর্ব চরহাজারী যুব সংঘ

অনুষ্ঠানে ধনীপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু নাছেরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমীর আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, চরহাজারী ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবদুর রহিম এবং ধনীপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি নাজমুল হাসান পারভেজ প্রমুখ।

বক্তারা সংগঠনটির প্রশংসা করে বলেন,
“‘মধ্যপূর্ব চরহাজারী যুব সংঘ’ সাত বছর ধরে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এটি নিঃস্বার্থ সেবার এক অনন্য দৃষ্টান্ত। সংগঠনটির সদস্যদের অধিকাংশই প্রবাসী, যারা সময় ও অর্থ ব্যয় করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করছেন।”

আলোচনা সভা শেষে ছয়জন অসহায় ও দুস্থ ব্যক্তির হাতে অনুদান এবং একজন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান করা হয়।
পরে আবদুর রহিম মেম্বারকে সভাপতি ও ইমাম হোসেন নাইমকে সাধারণ সম্পাদক করে ৪০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালে একঝাঁক তরুণ উদ্যোমী যুবকের উদ্যোগে ‘সময়ের প্রয়োজনে, আমরা থাকবো সবসময়’ — এই স্লোগানকে সামনে রেখে মধ্যপূর্ব চরহাজারী যুব সংঘ প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসামগ্রী বিতরণ, ঈদে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী প্রদান, দুস্থদের পাশে দাঁড়ানোসহ নানা জনহিতকর কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংগঠনটির এই ধারাবাহিক মানবিক কর্মকাণ্ড স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

কোম্পানীগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের পাশে ‘মধ্যপূর্ব চরহাজারী যুব সংঘ’

আপডেট সময় : ০৩:০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫